কুইজ প্রতিযোগিতা
প্রিলিমিনারি রাউন্ড · বিষয়: রাসূল (সা.)-এর মাদানী জীবন
নিয়মাবলি
- কুইজ চলাকালীন ক্যামেরা ও মাইকের মাধ্যমে আপনার মুখ, দৃষ্টির দিক, ছবি এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড পর্যবেক্ষণ করা হবে। ফাইনাল রাউন্ডে নির্বাচিত হলে পরিচয় ও কুইজদাতা একই ব্যক্তি কি না যাচাই করা হবে। সংগৃহীত তথ্য ৭ দিনের মধ্যে আমাদের সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
- কুইজ প্রিলিমিনারি রাউন্ড ১২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০০–৮:৩০ (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত হবে।
- মোট ৫০টি প্রশ্ন, সময় ৩০ মিনিট।
- প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর।
- প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে — নিশ্চিত না হলে খালি রাখাই ভালো।
- কুইজে প্রবেশ করতে আপনার রেজিস্ট্রেশন আইডি ও রেজিস্ট্রেশনে ব্যবহৃত ফোন নম্বর লাগবে।
- একবারে একটি প্রশ্ন আসবে। কোনো অপশনে ক্লিক করলে উত্তরটি চূড়ান্ত হবে; পরে পরিবর্তন করা যাবে না।
- প্রশ্ন তালিকা থেকে উত্তর না দেওয়া প্রশ্নগুলো দেখা ও সরাসরি খোলা যাবে। শেষ প্রশ্নের পর তালিকাটি দেখিয়ে তারপর জমা নেওয়া হবে।
- প্রত্যেকের প্রশ্নের ক্রম আলাদা ও এলোমেলো থাকবে।
- প্রতিটি উত্তরের সঙ্গে প্রশ্নটিতে ব্যয় করা সময়ও সংরক্ষণ হবে।
- প্রতিটি উত্তর সাথে সাথেই সংরক্ষণ হয়ে যায়; ভুলবশত পেজ বন্ধ হলে আবার ঢুকে বাকিটা দেওয়া যাবে।
- সময় শেষ হলে উত্তরপত্র স্বয়ংক্রিয়ভাবে জমা হয়ে যাবে।
- প্রশ্ন কপি, সেভ, শেয়ার বা স্ক্রিনশট নিষিদ্ধ। ওয়েবসাইটে এসব শনাক্ত করার সিস্টেম রয়েছে; ধরা পড়লে কোনো সতর্কতা ছাড়াই অযোগ্য ঘোষণা করা হবে।
- একজন প্রতিযোগী কেবল একবারই অংশ নিতে পারবে।
অংশগ্রহণ করুন
কুইজের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে।
